সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

কক্সবাজারে সাবেক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোনাফ সিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে গুলি করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলাতলী সুগন্ধা সড়কের শুটকী মার্কেটের সামনে হঠাৎ গুলি করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক কাউকে চেনা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, আহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম রেফার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

–ইউএনবি