সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২

আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

জেলার রায়পুরায় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টায় রায়পুরা উপজেলার পাড়াতলি ইউনিয়নের কাচারিকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার হিরন মিয়া (৩৫) ও ছাবির মিয়া (২৬)।

জানা গেছে, কাচারিকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবৎ শাহ আলম মেম্বার গ্রুপ ও প্রবাসী শাহ আলম ওরফে ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিবাদ চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রবাসী শাহ আলমের দুই সমর্থক হিরন ও সাবির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সত্যজিৎ ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ ঘটনাস্থলে রয়েছি।

তিনি বলেন, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।