সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন অনুমোদন উপদেষ্টা পরিষদে

 

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

ব্রিফিংয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধের ঘটনায় যেসব ফৌজদারি মামলা রয়েছে, সেগুলো সরকার প্রত্যাহার করবে। নতুন করে এ ধরনের কোনো মামলা করা হবে না। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত ৮ জানুয়ারি নিজের ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা জানিয়েছিলেন, ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। জুলাই বিপ্লবের বীরদের ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত থেকে নিরাপদ রাখা এবং তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেছিলেন, তার জন্য দায়মুক্তি পাওয়ার অধিকার তাদের রয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

উদাহরণ হিসেবে তিনি আরব বসন্তসহ সমসাময়িক বিভিন্ন বিপ্লবের কথা উল্লেখ করেন, যেখানে গণ-অভ্যুত্থানের পর বিপ্লবীদের সুরক্ষায় এ ধরনের দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়েছিল।

সংবিধানগত বৈধতার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইন প্রণয়নের স্পষ্ট বিধান রয়েছে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য প্রণীত বিভিন্ন আইনের নজিরও এই অধ্যাদেশের যৌক্তিকতা প্রমাণ করে বলে তিনি উল্লেখ করেন।

এই আইন অনুমোদনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/