সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৩ দিন পর আবারও অবরোধ ঘোষণা শিক্ষার্থীদের, দুর্ভোগে নগরবাসী

ছবি:সংগৃহীত

 

প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর রাজধানীর সায়েন্সল্যাব এবং টেকনিক্যাল মোড় থেকে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সরে যান। তবে সোমবার আবারও সায়েন্সল্যাব মোড় ব্লক করে গণজমায়েত মঞ্চ তৈরি করার ঘোষণা দিয়েছেন তারা।

আজ দুপুর ১টা থেকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এক পর্যায়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং একটি বাসও ভাঙচুর করা হয়। একই সময়ে টেকনিক্যাল মোড়েও অবরোধ কর্মসূচি পালিত হয়।

অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন, জরুরি পণ্যের সরবরাহেও প্রভাব পড়ে।

শিক্ষার্থীরা অবিলম্বে অধ্যাদেশ জারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত ডিসেম্বরেও একই দাবিতে আন্দোলন হয়। সরকারের পক্ষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা পুনরায় পর পর দুইদিন রাজপথে নেমেছেন।

এনএনবাংলা/