সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘হ্যাঁ’ ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধান উপদেষ্টার ফটোকার্ড

 

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন আদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে গণভোটের প্রচারণামূলক এই ফটোকার্ডটি প্রকাশ করেন তিনি।

ফটোকার্ডে উল্লেখ করা হয়, ‘গণভোট ২০২৬—দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’-তে সিল দিন।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১১ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে এই ফটোকার্ড শেয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত এ প্রচারণা চলবে। এ উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি সরকারিভাবেও গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রচারণা অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/পিএইচ