সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ সার্জিও বার্জুয়ান

অনলাইন ডেস্ক :

দুঃসময় যেন কাটছেই না বার্সেলোনার। ১৯৮৭ সালের পর প্রথমবারের মতো তিন ম্যাচ হেরে কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করলো ক্লাবটি। সবশেষ গতরাতে রায়ো ভায়েকানোর কাছে ১-০ গোলে হারের পরই এই সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষ। কোম্যানের বরখাস্তের খবরের পরপরই ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। কে হবেন নতুন বার্সা বস? বৃহস্পতিবার এক বিবৃতিতে বার্সেলোনা কতৃপক্ষ জানায়, স্প্যানিশ ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ হলেন সার্জিও বার্জুয়ান। বার্সেলোনা ‘বি’ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৪৯ বছর বয়সী বার্জুয়ান। তিনিই আপাতত মূল দলের দায়িত্ব সামলাবেন। খেলোয়াড়ি জীবনে বার্জুয়ান স্পেনের হয়ে ৫৬ টি ম্যাচ খেলেছেন। বিবৃতিতে ক্লাবটি আরো জানায়, ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দিয়েছে বার্সেলোনা। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর এই সিদ্ধান্তের কথা তাকে জানিয়ে দিয়েছেন। ক্লাবকে সার্ভিস দেওয়ার জন্য বার্সেলোনা তাকে ধন্যবাদ দিচ্ছে এবং তার পেশাদার ক্যারিয়ারের জন্য সর্বোচ্চ শুভকামনা জানাচ্ছে।’