সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেড় বছরে খাদের কিনার থেকে অর্থনীতিকে তুলে এনেছে সরকার: অর্থ উপদেষ্টা

 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। মাত্র দেড় বছরে অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে এনে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে নেওয়া সম্ভব হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে বলে জানান তিনি।

সোমবার চাঁদপুরের হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট সংক্রান্ত স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, ফরেন এক্সচেঞ্জ মার্কেট আগে টালমাটল অবস্থায় ছিল, এখন তা অনেকটাই স্থিতিশীল। রেমিটেন্স প্রবাহ ভালো রয়েছে এবং রপ্তানি খাতও এগিয়ে যাচ্ছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, পাচারকৃত অর্থ ফেরত আনতে সময় লাগছে। দেশের অর্থনীতি একসময় আইসিইউতে ছিল, এখন সেখান থেকে কিছুটা হলেও রিকভারি করেছে।

গণভোট ও আসন্ন নির্বাচন প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গণভোটে সরকার ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছে।

নবম পে স্কেল বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে পে-কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে এর জন্য বিপুল অর্থের সংস্থান প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে অর্থ উপদেষ্টা গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনএনবাংলা/পিএইচ