সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

দুই উইকেট দূরে সাকিব

নিজস্ব প্রতিবেদক:

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪শ উইকেট ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ২ উইকেট প্রয়োজন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। টি-টোয়েন্টিতে ৩৫০ ম্যাচে ৩৯৮ উইকেট শিকার আছে সাকিবের। শুক্রবার (২৯ অক্টোবর) চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঐ ম্যাচে ২ উইকেট নিতে পারলেই সংক্ষিপ্ত ভার্সনে চতুর্থ বোলার হিসেবে ৪শ উইকেট শিকার করবেন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪শ উইকেটের মালিক ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো-সুনীল নারাইন, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। ব্রাভোর ৫০৯ ম্যাচে ৫৫১টি, নারাইনের ৩৮৩ ম্যাচে ৪২৫টি এবং তাহিরের ৩৩৪ ম্যাচে ৪২০টি উইকেট রয়েছে।