সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতন: ব্যবস্থাপক গ্রেপ্তার, প্রধান শিক্ষক পলাতক

 

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পল্টন থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পবিত্র কুমার বড়ুয়া নয়াপল্টনের শারমিন একাডেমির ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।

ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, মামলার অপর আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমিতে একটি শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটি প্রি–প্লে শ্রেণির শিক্ষার্থী এবং তার বয়স চার বছরের কম।

স্কুলের অফিসকক্ষে সংঘটিত নির্যাতনের একটি সিসিটিভি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক নারী শিশুটিকে ধরে রাখছেন এবং এক পুরুষ শিশুটিকে মারধর করছেন। কখনো শিশুর গলা ও মুখ চেপে ধরা, কখনো মাথা ঝাঁকানোর দৃশ্যও ভিডিওতে দেখা যায়।

পুলিশ জানায়, ভিডিওতে থাকা নারী হলেন স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি হলেন ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া।

এ ঘটনায় নির্যাতিত শিশুটির মা রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশু আইনের ৭০ ধারায় দায়ের করা ওই মামলায় শারমিন জাহান ও পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়েছে।

এনএনবাংলা/