সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাষ্ট্রের বড় নৌবহর ইরানের দিকে যাচ্ছে, দেখা যাক কী হয়: ট্রাম্প

ছবি: আল জাজিরা

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর পাঠানো হচ্ছে। তিনি বলেন, “আমাদের অনেক জাহাজ ওই দিকেই যাচ্ছে, শুধু সতর্কতার জন্য। এখন দেখা যাক কী হয়।”

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, এয়ারক্র্যাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। তিনি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম শেষে এয়ারফোর্স ওয়ানে ফিরে সাংবাদিকদের জানান, “আমরা ইরানের দিকে নজর রাখছি। আমি চাই না কিছু ঘটুক, কিন্তু আমরা তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।”

যুক্তরাষ্ট্রের এই নৌ সামরিক প্রস্তুতি এমন এক সময়ে প্রকাশ্যে এল, যখন ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি থেকে কিছুটা সরে এসেছিলেন। তিনি জানিয়েছেন, ইরান সরকার বিক্ষোভকারীদের কোনো মৃত্যুদণ্ড কার্যকর করবে না—এমন আশ্বাস পাওয়ার পর তিনি অবস্থান নরম করেন।

তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এখনও অব্যাহত। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরি এবং তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে দক্ষিণ চীন সাগরে চলমান মহড়ার মাঝপথে ছেড়ে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্প আরও জানিয়েছেন, তার শক্ত অবস্থানের কারণে ইরান সরকার ৮০০-এর বেশি বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত থাকে। একই সঙ্গে তিনি যোগ করেন, তেহরানের সঙ্গে আলোচনায় বসতেও তিনি প্রস্তুত।

এনএনবাংলা/