সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচনের আগে ব্রিটিশ নাগরিকদের পার্বত্য তিন জেলায় না যাওয়ার পরামর্শ

 

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এফসিডিও বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

এফসিডিও জানিয়েছে, চট্টগ্রাম পার্বত্য তিন জেলা — রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান — এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই এলাকায় নিয়মিত সহিংসতা, অপরাধমূলক ঘটনা এবং দুর্গম এলাকা থাকার কারণে ঝুঁকি বেশি।

ব্রিটিশ সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, দেশে রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও হরতাল চলাকালীন সময়ে অগ্নিসংযোগ, সহিংসতা ও ভাঙচুর ঘটতে পারে, যা প্রাণহানির কারণ হতে পারে। এছাড়া ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর লক্ষ্যবস্তু হওয়া এবং বড় শহরে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

এফসিডিও নাগরিকদের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির প্রতি সতর্ক থাকার, বড় জমায়েত এড়িয়ে চলার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। বিক্ষোভ দেখা দিলে নিরাপদ স্থানে চলে যাওয়ার পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত মনিটর করতে বলা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে এফসিডিও সতর্ক করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও বিক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে। নাগরিকদের নিরাপত্তা এবং ঝুঁকি কমানোর জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

এনএনবাংলা/