সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা

টাঙ্গাইল প্রতিনিধি

শিক্ষার মান উন্নয়ন ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার সকালে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে শাহীন শিক্ষা পরিবারের ট্রেনিং সেন্টারে এ সংবর্ধনা দেয়া হয়।

শাহীন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মাছুদুল আমীন শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহীন স্কুল (ইংলিশ ভার্সন) পিন্সিপাল মিলন সরকার, শাহীন ইসলামিক স্কুলের মুহতামিম মুফতি মাজহারুল ইসলাম প্রমুখ।

এসময় ছয়টি ক্যাটাগরিতে মোট ৩০০ জন শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীর বয়স, স্তর ও শেখার চাহিদা অনুযায়ী শিক্ষক তৈরি করাই তাদের মূল লক্ষ্য। সংশ্লিষ্টদের আশা এ উদ্যোগ শিক্ষার্থীর মানোন্নয়ন এবং সার্বিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।