সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সবাই সচেতন হলে হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা

 

সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে একটি টেকসই হর্নমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।

রোববার (২৫ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা বাস্তবায়নে পরিচালিত সমন্বিত অভিযান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান জানান, বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এই উদ্যোগ সফল হলে তা দেশের অন্যান্য এলাকাতেও নীরব অঞ্চল বাস্তবায়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, চালকদের সচেতনতা বাড়াতে বিআরটিএর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে এই কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় নীরব এলাকা বাস্তবায়নে পরিচালিত সমন্বিত অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ