সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

কালকিনিতে প্রায় ৪ মণ জাটকা জব্দ: ২৮ হাজার টাকা জরিমানা!

Oplus_131072

 

কালকিনি-ডাসার(মাদারীপুর) প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে প্রায় ৪ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জাটকা বিক্রির অভিযোগে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (২৫ জানুয়ারি) সকালে কালকিনি বাজারের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। অভিযানে উপজেলা মৎস্য বিভাগ ও কালকিনি থানা পুলিশের সদস্যরা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৪ মণ জাটকা জব্দ করা হয়। পরে জাটকা বিক্রির অভিযোগে বিভিন্ন মাছ ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত জাটকা মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান,”ইলিশের উৎপাদন বাড়াতে সরকার জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। কেউ এ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।