সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার

 

গাজীপুরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন নয়নীপাড়া এলাকার একটি রেলক্রসিংয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। তাৎক্ষণিকভাবে তার দুই সন্তানের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনের কাছে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এক নারী তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এনএনবাংলা/পিএইচ