সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

১৪৩ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার লড়াইয়ে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

শারজাহতে বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ১৪২ রান করেছে।

ক্যারিবীয়দের হয়ে নিকোলাস পুরান ২২ বলে ৪০, রোস্টন চেজ ৪৬ বলে ৩৯ এবং জেসন হোল্ডার মাত্র ৫ বলে ১৫ রান করেন। বাংলাদেশের পক্ষে মেহেদী, মুস্তাফিজ এবং শরীফুল দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ।

ক্যারিবীয়দের বাহাতি ব্যাটিং লাইনআপের বিবেচনায় এই ম্যাচে পেসার তাসকিন আহমেদকে ফিরিয়ে আনা হয়েছে। আগের ম্যাচে খেলা বাহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় খেলছেন তিনি। এছাড়া উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও আজকের ম্যাচে খেলছেন না। সৌম্য সরকারকে একাদশে রাখা হয়েছে।