সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সারিয়াকান্দিতে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

 

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা-এই প্রতিপাদ্যে সারিয়াকান্দিতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা,সচেতনতামূলক, সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাংকন ও পুরস্কার বিতরণ।

গতকাল দিনব্যাপী বগুড়া ফেডারেশন ও লেপ্রা বাংলাদেশের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালী শেষে বগুড়া জেলা কুষ্ঠ ও উন্নয়ন সংগঠনের সভাপতি তাসলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন ফেডারেশন  সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধক্ষ্য শাহিন আলম, লেপ্রা বাংলাদেশের পিএম ওয়াহেদুজ্জামান পলু,পিপি খাদিজাতুল কুবরা,এইচ এস ডব্লিউএ দেবদুলাল সরকার, তারাজুল ইসলাম। এসময় বগুড়া জেলা ও সারিয়াকান্দি উপজেলা  ফেডারেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।