সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

রাজারহাটে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ১২ ঘরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ১২টি ঘরসহ প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিস্তা নদীর ওপাড়ে চর গতিয়াসাম গ্রামে। হঠাৎ  করে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে চরাঞ্চলের এসব পরিবার। পরিবার-পরিজন নিয়ে তারা খোলা আকাশের নীচে দিনাতিপাত করছেন।

চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান,সন্ধ্যার দিকে হঠাৎ করে হানিফ আলীর একটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়ি প্রজ্জ্বলিত হয়ে উঠে। মুহূর্তের মধ্যে  হানিফ ও তার তিন পুত্রসহ প্রতিবেশী এরশাদ আলীর পরিবারের টিনের বাড়ি-ঘর আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড় ও নগদ অর্থ আগুনে পুড়ে ভস্মিভূত হয়। চরাঞ্চল হওয়ায় পানি ও সরঞ্জামের অভাবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।

খবর পেয়ে কাউনিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে  চরবাসীর সহযোগীতায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্থ হানিফ আলী বলেন, কেমন করে বাড়িতে আগুন ধরেছে হামরা কিছুই জানি না। হামার সব কিছু আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছি।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন,বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।