সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

মুরাদনগরে কৃষি অফিসের গুদামে চুরি করতে গিয়ে ৩ পেশাদার চোর গ্রেপ্তার

 

মুরাদনগর(কুমিল্লা( প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘর থেকে মোটরসাইকেলসহ প্রায় ১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি করে পালানোর সময় তিন পেশাদার চোরকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার(২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মোহনা আবাসিক এলাকায় স্থানীয়দের সহায়তায় মুরাদনগর থানা পুলিশ ওই তিনজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামের আলম মিয়া ওরফে আলালের ছেলে মো. আশরাফুল ইসলাম (২০), একই গ্রামের আমজাদের ছেলে মো. সবুজ (২১) এবং আলম মিয়ার ছেলে মো. সাকিব (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনই একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতির চেষ্টা, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।

মুরাদনগর থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মালামালের মধ্যে একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান জামিল খান জানান, সোমবার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা পুলিশের দ্রুত ও কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত এমন অভিযান চললে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা অনেকাংশে কমে আসবে।