সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্ট করলে কঠোর ব্যবস্থা: সৈয়দা রিজওয়ানা হাসান

 

রাজধানী ঢাকায় বুধবার (২৮ জানুয়ারি) এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আসন্ন নির্বাচনের পরিবেশ নষ্ট করার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, “নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিভিন্ন মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

নির্বাচনের প্রেক্ষাপটে উপদেষ্টা আরও বলেন, “নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কোন দল ক্ষমতায় আসলে কি হবে, সেটা নিয়ে মন্তব্য করার সুযোগ নেই।”

নির্বাচনী প্রচারে বিধি লঙ্ঘন প্রসঙ্গে তিনি জানান, “কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলের প্রার্থীরা সীমালঙ্ঘন করছে। দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। আইনশৃঙ্খলার অবনতি হলে সরকার ব্যবস্থা নেবে।”

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এনএনবাংলা/