সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নাসিরনগরে ইউসিসির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে  উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষণ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আমিরুল হোসেন চকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: বদরুল ইসলাম। সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বনিকের সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ইউসিসির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ ভুইয়া,ইউসিসির পরিচালক মোহাম্মদ আলী  আশরাফ জমির,পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন,পরিচালক মোহাম্মদ রেজাউল আলম কচি, সমবায়ী লোকমান হোসেন মাষ্টার,পরিদর্শক মো: আক্তার মিয়া প্রমূখ ।

সভায় আয়-ব্যয় ও প্রতিবেদন পাঠ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্ত মো: বদরুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন সমিতির সভাপতি/ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।