সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

দেশকে বাচাঁতে হলে গণভোটে ‘না’ কে জয়যুক্ত করতে হবে : জিএম কাদের

রংপুর ব্যুরো:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর ৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশকে বাচাঁতে হলে গণভোটে ‘না’ কে জয়যুক্ত করতে হবে। ‘হ্যা’ তে ভোট দিলে বাংলাদেশ একটি উগ্রপন্থি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিনত হবে। বাহিরের কোন শক্তির আধিপত্ত এদেশে হতে দেওয়া যাবে না। এই অন্তর্বতী কালীন সরকারের গণভোট করার অধিকার নাই। একটি নির্বাচিত সরকার গণভোট করতে পারে। জনগণ বিবেচনা করবেন কোনটা ভালো আর কোনটা খারাপ। তিনি আরো বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে দেশেকে আর রক্ষা করা যাবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেটে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

এ সময় জিএম কাদের আরও বলেন, “নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশটা সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদে পরিণত হবে। জনগণ যেটা ভালো মনে করবে, সেটাই আমরা মেনে নেব।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি, সাবেক মেয়র আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর সভাপতি মো. ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আলমগীর হোসেন জসিম, জেলা যুব সংহতির সহ-সভাপতি শাহিনুর হক কমেট, আফজাল হোসেন, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব মজাহারুল ইসলাম মন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের শতাধীক নেতৃবৃন্দ।##