সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রার্থীর নাম-মার্কাসহ রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠাচ্ছে ইসি

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে গত দুই দিনে দেশের ২১টি জেলায় ব্যালট পেপার পাঠানো সম্পন্ন হয়েছে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ইসির উপসচিব রাশেদুল ইসলাম। তিনি জানান, সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে সেগুলো পাঠানো হচ্ছে। রোববার ঢাকা থেকে ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং সোমবার আরও ৮টি জেলায় ব্যালট পাঠানো হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৬৪ জেলার ৩০০টি আসনে মোট ২ হাজার ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসি জানায়, রোববার যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এবং আরও একটি জেলা। আর সোমবার ব্যালট পাঠানো হচ্ছে পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায়।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ঢাকা থেকে ধাপে ধাপে কঠোর নিরাপত্তার মধ্যে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে। এসব সামগ্রী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হবে এবং ভোটগ্রহণের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে গণভোটের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে।

এনএনবাংলা/পিএইচ