সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গু: আক্রান্ত কমলেও, থেমে নেই মৃত্যু

 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনে। এর আগে গত ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছিল।

ঢাকা বিভাগে সর্বশেষ মৃত্যু

সোমবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা।

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা বিভাগে চারজন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে দুইজন (সিটি কর্পোরেশনের বাইরে) ও রাজশাহী বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে) হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমে এলেও মৃত্যুর ঘটনা স্বাস্থ্য বিভাগের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এনএনবাংলা/