সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সারিয়াকান্দিতে ধানের শীষে ভোট চেয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রচার প্রচারণা

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের পক্ষে ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে প্রচার-প্রচারণা করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ধানের শীষে প্রচারণা মুক্তিযোদ্ধা মোড় থেকে শুরু করে মাছ বাজার, মাংস বাজারসহ পৌর বাজারের বিভিন্ন দোকানে দোকানে ধানের শীষ সম্বলিত লিফলেট বিতরণ করেন। এছাড়াও অটোভ্যান-অটোরিকশা পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহ্বায়ক রকিবুল করিম সেলিম, সদস্য সচিব শামীম হক সাগর, উপদেষ্টা আব্দুল্লাহ আল নোমান,পৌর সদস্য সচিব মনিরুল হাসান সৌরভ, পৌর যুগ্ম আহ্বায়ক আহসানুজ্জামান রনক, কার্যকারী সদস্য হানিফ আলী শিপন, মাহমুদুল হাসান লিমন,রফিকুল ইসলাম বাবু,মামনুর রশীদ মামুন প্রমুখ।