সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

‎নীলফামারী–০২ এ জামায়াতের জনসভায় উপচে পড়া ভিড়, উপস্থিত ডাকসুর ভিপি সাদিক কায়েম

নীলফামারী প্রতিনিধি:

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী–০২ (সদর) আসনের উদ্যোগে “চলো একসাথে গড়ি” স্লোগানকে সামনে রেখে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে দলীয় ঐক্য, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের ওপর গুরুত্বারোপ করেন।
‎

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তারা প্রত্যেকে তরুণ সমাজের অংশগ্রহণ, নৈতিক রাজনীতি ও উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য প্রদান করেন।

‎এছাড়াও বক্তব্য রাখেন রংপুর–দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মাদ আব্দুর রশীদ, জেলা আমীর ও নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনের দাঁড়িপাল্লা প্রতীক পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এবং সদ্য যোগদানকৃত হিন্দু সম্প্রদায়ের জামায়াত সদস্য ও লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের সদস্য মহেশচন্দ্র রায়।
‎

নীলফামারী–০২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ তার বক্তব্যে বলেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সঙ্গে নীফামারীর সরাসরি সড়ক যোগাযোগের ঘাটতি রয়েছে। তিনি নির্বাচিত হলে জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা সহ-সেক্রেটারি ও শহর আমীর, নীলফামারী।
‎বক্তারা তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য জোরদার, উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং ভোটারদের সমর্থন কামনা করেন। শান্তিপূর্ণ পরিবেশে জনসভাটি শেষ হয়।