সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

লিলের বিপক্ষে ২২ জনের দলে মেসি

অনলাইন ডেস্ক :

লিগ ওয়ানে লিলের বিপক্ষে লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। আর্জেন্টাইন তারকাকে রেখেই ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। ঘরের মাঠে বাংলাদেশ সময় শুক্রবার রাত একটায় গতবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে পিএসজি। এ দিন ক্লাবের ওয়েবসাইটে দেওয়া ২২ জনের দলে নেইমার, আনহেল দি মারিয়াদের সঙ্গে আছেন মেসি। ক্লাবটির টুইটারে পোস্ট করা ভিডিওতে, সতীর্থদের সঙ্গে অনুশীলনেও দেখা যায় সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে। পেশির সমস্যায় বৃহস্পতিবার দলীয় অনুশীলনে ছিলেন না মেসি। সেদিন সংবাদ সম্মেলনে কোচ পচেত্তিনো বলেছিলেন, লিলের বিপক্ষে মেসি স্কোয়াডে থাকবেন কি-না, তা দেখতে তাকে পর্যবেক্ষণ করবেন তারা। এই ম্যাচে কিলিয়ান এমবাপের না খেলার কথা অবশ্য আগের দিনই নিশ্চিত করেছিল পিএসজি। ওআরএল (নাক, কান বা গলা) সংক্রমণে ভুগছেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে পিএসজিতে যোগ দেওয়ার পর এখনও নিজের সেরাটা মেলে ধরতে পারেননি মেসি। ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগে তিনটি গোল করলেও লিগ ওয়ানে চার ম্যাচ খেলে জালের দেখা পাননি। ১১ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। ১৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে লিল।