সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

কুড়িগ্রাম ২২ বিজিবি সীমান্তে  অভিযানে গবাদি পশুসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম ২২ বিজিবি সীমান্তে বিজিবির অভিযানে গবাদি পশুসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
 বিজিবি জানায়,গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর ও সমন্বিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মোট উনত্রিশ লাখ চার হাজার আটশত পঞ্চাশ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, মাদকদ্রব্য, কসমেটিকস , ফল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পিয়াজ এবং  অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্যসামগ্রী। এ অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের অপতৎপরতার বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থানের সুস্পষ্ট প্রতিফলন।
  এ ব্যাপারে ২২ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুবল হক  জানান,কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির এ ধরনের কঠোর ও কার্যকর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।