সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় জমি নিয়ে সংঘর্ষে মো. ইউসুফ মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত এবং দু’জন আহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে। মো. ইউসুফ মোল্যা ওই গ্রামের মো. মনিরুজ্জামান মোল্যার ছেলে। আহতরা হলেন— পার্শ্ববর্তী খামারপারোাখালি গ্রামের ইসরাফুল মুন্সির দুই ছেলে ফিরোজ এবং আসরাফুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিহত ইউসুফ মোল্যার সঙ্গে তাঁর চাচাতো ভাই আতা মোল্যার জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার ( ২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বিরোধীয় জমি নিয়ে কথা—কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ধারালো অস্ত্রের কোপে ইউসুফ, ফিরোজ এবং আশরাফুল জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ইউসুফ মোল্যাকে মৃত ঘোষণা করেন এবং আহত দু’জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।##