সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে ঘোড়া মার্কায় গণসংযোগ, বজলুর রহমান সিআইপির নেতৃত্বে প্রচারণা

নারায়ণগঞ্জ, সোনারগাঁ :

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুরে পিরোজপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। প্রার্থীর ছোট ভাই বজলুর রহমান সিআইপি নেতৃত্বে এ সময় তিনি পিরোজপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে বজলুর রহমান সিআইপি বলেন, অধ্যাপক রেজাউল করিম দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে আসছেন। আগামী নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

‎এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশগ্রহণ করেন।