সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী  বাদলের জানাজায় হাজারো মানুষের  ঢল

 

শেরপুর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর-৩ আসনের মনোনীত প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের জানাজা নামাজে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। বুধবার বিকেল ৩টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পার্কে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ  অংশ নেন।

পরে বিকেল ৫ টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ গ্রাম পোড়াগড়ের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার দিবাগত  রাত ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মরহুম নুরুজ্জামান বাদল পেশাগত জীবনে শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ও জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পারিবারিক জীবনে তাঁর স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।