সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হোম সিরিজেও নেই সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক:

ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তিনি পুরনো পিঠের চোটে আক্রান্ত হয়েছেন। বিশ্বকাপের পাশাপাশি ছিটকে পড়েছেন আবুধাবি টি-টেন লিগ থেকেও। এবার জানা গেল, এই তরুণ সম্ভবত পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও খেলতে পারবেন না। বিসিবি জানিয়েছে, সাইফউদ্দিনকে চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। এই সময়ে তিনি পূর্ণ বিশ্রামে থাকবেন। এরপর চোটের অবস্থা পরীক্ষা করে শুরু হবে পুনর্বাসনপ্রক্রিয়া। এদিকে ১৯ নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ওই সিরিজের আগে তিনি ফিট হতে পারবেন না বৃহস্পতিবারআরব আমিরাত থেকে দেশে ফিরেছেন সাইফ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছে। তার বদলে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার রুবেল হোসেন। উল্লেখ্য, বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুটি টেস্ট খেলবে পাকিস্তান। সবগুলো টি-টোয়েন্টি আর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে। শুধু প্রথম টেস্ট হবে চট্টগ্রামে।