সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আবারো মালদ্বীপের ঘরোয়া ফুটবলে সাবিনা

অনলাইন ডেস্ক :

দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি ক্লাবে খেলা সাবিনা খাতুন আবার মাতাবেন মালদ্বীপের মাঠ। আগামী ২০ নভেম্বর মালদ্বীপের ঘরোয়া নারী ফুটসাল টুর্নামেন্ট শুরু হবে। মালদ্বীপ আর্মি ক্লাবের হয়ে খেলতে সাবিনা যাচ্ছেন দ্বীপ দেশটিতে। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সাবিনা মালদ্বীপ যাচ্ছে। এটি হবে সাবিনার চতুর্থবার মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলা। ২০১৫ সালে প্রথম খেলেছিলেন মালদ্বীপ ডিফেন্স ফোর্স ক্লাবে (পুলিশ)। এরপর ২০১৬ সালে দুইবার খেলেছিলেন মালদ্বীপ আর্মির হয়ে লিগ ও ফুটসালে। চতুর্থবার মালদ্বীপ যাওয়া প্রসঙ্গে সাবিনা খাতুন জাগো নিউজকে বলেছেন, ‘২০ নভেম্বর ওদের টুর্নামেন্ট শুরু হবে। আমাকে ১২ নভেম্বরের মধ্যে যেতে বলেছে।’ সাবিনা মালদ্বীপের ক্লাবে ৩ বার খেলার পাশাপাশি ভারতের ক্লাবেও খেলেছেন। ২০১৮ সালে সেথু এফসির হয়ে ৭ ম্যাচ খেলেছেন ভারতের নারী ফুটবল লিগে। করেছিলেন ৬ গোল। চতুর্থবার মালদ্বীপের ঘরোয়া ফুটবলে খেলতে গিয়ে আগের মতোই গোল করে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান জাতীয় দল এবং বসুন্ধরা কিংসের অধিনায়ক, ‘আমি যখন যে দলেই খেলি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। এবারও সেই প্রচেষ্টা থাকবে, যাতে বেশি গোল করে দলকে জেতাতে পারি এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।’