সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে সরকারি অফিসারাও ধানের শীষের ভোট চাচ্ছ নাটোরে- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

নাটোর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন ১১ দলীয় জোটের পক্ষ থেকে কোন অভিযোগ যায়, সেই অভিযোগের কোনো ব্যবস্থা নেয়া হয় না। অথচ বিএনপি প্রথটিকে শোকজ করার কারণে আমরা দেখছি ওই দিন যেতে না যেতেই সে অফিসারকে উইড্রো করা হয়েছে। এ নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসারাও ধানের শীষের ভোট চাচ্ছে।
অথচ আমরা ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যকে সফল করা আমাদের সকলের দায়িত্ব। আসা করি আপনারা সকলে সে দায়িত্ব পালন করবেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার ‘পূর্বের রূপ’ দেখাচ্ছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনের ১১দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, স্যোশাল মিডিয়ায় আপনারা দেখেছেন পঞ্চগড়ের একজন প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছেন। আমরা মনে করি, একটি গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ।
আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না শেখ হাসিনার মত আপনারা পার পেয়ে যাবেন। গত তিনটি নির্বাক পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। কিন্তু ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশে তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দিবে।
এসময় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।