সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নবনির্বাচিত এমপিদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

ফাইল ফটো

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা জানান, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে দুটি বিকল্প সামনে রয়েছে।

তিনি বলেন, “নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই। প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াতে পারেন। তা না হলে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তিন দিন পর শপথ গ্রহণ করাতে পারবেন।”

ড. আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী—রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি (উদাহরণস্বরূপ প্রধান বিচারপতি) শপথ পড়াতে পারেন। যদি তা সম্ভব না হয়, তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পড়াবেন। তবে সে ক্ষেত্রে নির্বাচন-পরবর্তী তিন দিন অপেক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নতুন এমপিদের শপথ গ্রহণে কোনো সময়ক্ষেপণ করতে চায় না। নির্বাচন শেষে যত দ্রুত সম্ভব শপথ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

সংবিধানের ৭৪ (৬) অনুচ্ছেদ অনুযায়ী, নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হন।

তবে অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। অন্যদিকে, বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকলেও তিনি এখনো পদত্যাগ করেননি।

এই পরিস্থিতিতে শপথ পাঠ করানোর জন্য সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি নির্ধারণ নিয়ে আইনি প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি সংসদ সচিবালয় নবনির্বাচিত এমপিদের শপথ কে পড়াবেন—এ বিষয়ে মতামত চেয়ে সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছে নথি পাঠিয়েছে।

উপদেষ্টার সম্মতির পর সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদনের পর তা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। রাষ্ট্রপতির সম্মতির ভিত্তিতে চূড়ান্ত আদেশ জারি হবে।

এনএনবাংলা/