সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ববিতা, আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ওয়ারফেজ একুশে পদকের জন্য মনোনীত

ফটো কোলাজ

 

অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, প্রয়াত ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, সাংবাদিক শফিক রেহমানসহ ৯ বিশিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় সংগীত দল ওয়ারফেজকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ পদকের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

একুশে পদক ২০২৬-এর জন্য মনোনীতরা হলেন—

  • ফরিদা আক্তার ববিতা – চলচ্চিত্র
  • অধ্যাপক মো. আব্দুস সাত্তার – চারুকলা
  • মেরিনা তাবাসসুম – স্থাপত্য
  • আইয়ুব বাচ্চু – সংগীত
  • অর্থি আহমেদ – নৃত্য
  • ইসলাম উদ্দিন পালাকার – নাট্যকলা
  • শফিক রেহমান – সাংবাদিকতা
  • অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার – শিক্ষা
  • তেজস হালদার যস – ভাস্কর্য
  • ওয়ারফেজ – সংগীত দল

উল্লেখ্য, এই প্রথম কোনো রক ব্যান্ডকে জাতীয় পুরস্কারের জন্য বিবেচনা করা হলো। একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক।

এনএনবাংলা/