সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান

কুড়িগ্রাম প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা তথ্য অফিস, কুড়িগ্রামের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ভ্রাম্যমাণ ট্রাকযোগে এ কর্মসূচির উদ্বোধন  করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মোমেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম  জেলা সিনিয়র  তথ্য অফিসার শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

এ ভ্রাম্যমাণ ট্রাকটি জেলার ৪টি আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ভোটারদের উদ্বুদ্ধ করণে সংগীত ও প্রচারণা চালানো হচ্ছে।

ভোটারদের নির্ভয়ে ও সুষ্ঠুভাবে ভোট প্রদান, ভোটের গুরুত্ব, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ  বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

এসময় বক্তরা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।