সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভোটকেন্দ্রের নাম-নম্বর জানা যাবে ৪ পদ্ধতিতে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের জন্য চারটি তথ্যসেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা যাতে সহজেই নিজেদের ভোটকেন্দ্রের তথ্য জানতে পারেন, সে লক্ষ্যে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ মোট চারটি পদ্ধতি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

নতুন এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ঘরে বসেই ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানা যাবে। শনিবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এর সাহায্যে ভোটাররা খুব সহজেই ভোটকেন্দ্রের অবস্থান, ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

তিনি আরও জানান, অ্যাপটিতে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নির্বাচনের ফলাফলও জানা যাবে।

ভোটার তথ্য জানার চারটি পদ্ধতি

পদ্ধতি ১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

অ্যাপে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

পদ্ধতি ২: হটলাইন নম্বর ১০৫

দেশের যেকোনো প্রান্ত থেকে ১০৫ নম্বরে ফোন করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। কল করার পর ৯ চাপলেই অপারেটরের সঙ্গে কথা বলা যাবে। এজন্য ভোটারকে নিজের এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে। এই সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।

পদ্ধতি ৩: ১০৫ নম্বরে এসএমএস পাঠানো

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘PC NID’ লিখে ১০৫ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

পদ্ধতি ৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার

ইসির ওয়েবসাইট ecs.gov.bd থেকেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। মোবাইল বা কম্পিউটারের যেকোনো ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে অনুসন্ধানের অপশন পাওয়া যাবে।

ওয়েবসাইটে দুইভাবে তথ্য খোঁজা যাবে—

প্রথমত, নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের তালিকা দেখা যাবে।

দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে সরাসরি ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এছাড়া গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এনএনবাংলা/পিএইচ