সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

জনসভায় উপস্থিত যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “তোমরা প্রস্তুত হও—বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ ইসলামকে আমরা এখান থেকে প্রার্থী করেছি। আগামী দিনে বাংলাদেশের নামের উড়োজাহাজের ককপিটে নাহিদ ইসলামদের পাইলট হিসেবে বসাব, আর আমরা পেছনের আসনে যাত্রী হিসেবে থাকব। আমাদের বিশ্বাস, তারাই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের উন্নয়ন কেউ থামিয়ে রাখতে পারবে না। এ দেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী। অতীতের নেতৃত্বে সততার ঘাটতি ছিল, দুর্নীতি থেকে দূরে থাকার দৃঢ় শপথ ছিল না, দেশের প্রতি যথাযথ দায়বদ্ধতাও ছিল না। এ কারণেই বাংলাদেশ কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারেনি। তবে আমরা আশাবাদী—নতুন প্রজন্ম আমাদের হতাশ করবে না, বরং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

নাহিদ ইসলামের প্রসঙ্গে তিনি বলেন, “তার জন্ম ও বেড়ে ওঠা এই এলাকাতেই। তাই আপনাদের কাছে তার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। আপনারা তাকে আমার চেয়েও ভালো চেনেন। সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই দেখতে পাবেন, ইনশাআল্লাহ।”

এনএনবাংলা/পিএইচ