সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আইআইএলডির জরিপ: বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। জরিপে দেখা যায়, ৪৪ দশমিক ১০ শতাংশ ভোটার বিএনপি সমর্থিত জোটকে এবং ৪৩ দশমিক ৯০ শতাংশ ভোটার জামায়াত সমর্থিত জোটকে ভোট দিতে আগ্রহী।

আইআইএলডির প্রাক-নির্বাচনি জরিপ

জাগরণ ফাউন্ডেশন ও প্রজেকশন বিডির সহযোগিতায় ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়জুড়ে এ জরিপ পরিচালনা করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি)। জরিপে দেশের ৩০০ সংসদীয় আসনের ৬৩ হাজার ৬১৫ জন ভোটারের মতামত নেওয়া হয়।

পল্টনে জরিপ প্রতিবেদন প্রকাশ

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: প্রাক-নির্বাচনি জনমত জরিপ’ শীর্ষক প্রতিবেদনের ফলাফল উপস্থাপন করেন আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন।

তিনি জানান, এটি আইআইএলডির চূড়ান্ত নির্বাচনি জরিপ। এর আগে গত ১২ জানুয়ারি প্রথম দফার জরিপ প্রকাশ করা হয়েছিল।

জরিপের স্যাম্পল ও পদ্ধতি

  • প্রতিটি আসন থেকে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৩০০ জন ভোটারের মতামত
  • মোট ভোটার: ৬৩,৬১৫ জন
  • পুরুষ ভোটার: ৫৭.৫৯%
  • নারী ভোটার: ৪২.৪১%
  • বয়স, শিক্ষা, ধর্ম ও বিভাগভিত্তিক বিশ্লেষণ
  • ইউনিয়ন পর্যায়ে লটারির মাধ্যমে ভোটার নির্বাচন

কোন দল কত শতাংশ ভোট পাবে

  • বিএনপি সমর্থিত জোট: ৪৪.১০%
  • জামায়াত সমর্থিত জোট: ৪৩.৯০%
  • জাতীয় পার্টি: ১.৭০%
  • স্বতন্ত্র প্রার্থী: ৩.৮০%
  • অনিশ্চিত ভোটার: ৬.৫০%

জরিপ অনুযায়ী, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কারণে বিএনপি এবং তুলনামূলকভাবে সৎ ও কম দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তির কারণে জামায়াত ভোটারদের সমর্থন পাচ্ছে।

শহর-গ্রামের ভোটের চিত্র

শহরাঞ্চল

  • বিএনপি: ৪৬%
  • জামায়াত: ৪২%
  • সিদ্ধান্তহীন: ৬%

গ্রামাঞ্চল

  • বিএনপি: ৪৩%
  • জামায়াত: ৪৫%
  • সিদ্ধান্তহীন: ৬%

আসন বিশ্লেষণ: এগিয়ে জামায়াত

  • জামায়াত সমর্থিত জোট: ১০৫টি আসনে নিশ্চিত জয়
  • বিএনপি সমর্থিত জোট: ১০১টি আসনে নিশ্চিত জয়

হাড্ডাহাড্ডি লড়াই: ৭৫টি আসন

স্বতন্ত্র ও অন্যান্য দল: ১৯টি আসন

ভোটার উপস্থিতি ও অগ্রাধিকার

  • জরিপে ৯২.৯০ শতাংশ ভোটার ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
  • ভোট না দেওয়ার কথা বলেছেন ৪.৪০ শতাংশ, আর সিদ্ধান্তহীন ২.৭০ শতাংশ।

ভোটারদের প্রধান অগ্রাধিকারগুলো হলো—

  • দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: ৬৭%
  • আইনের সুশাসন
  • দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান
  • চাকরির নিশ্চয়তা ও কাঠামোগত সংস্কার
  • প্রার্থীর যোগ্যতাই ভোটের মূল বিবেচনা
  • প্রার্থীর যোগ্যতা বিবেচনা করবেন: ৭১% ভোটার
  • দলের মনোনয়নকে গুরুত্ব দেন: ৪৭%
  • দলের অভিজ্ঞতা বিবেচনা করেন: ৩৬%

এছাড়া উন্নয়ন প্রতিশ্রুতি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জুলাই চেতনাও ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

এনএনবাংলা/