সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুমিল্লায় মাইক্রোবাস- লরির সংঘর্ষে নিহত ২

কুমিল্লার চান্দিনায় মাইক্রবাস- লরির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার ভোরে জেলার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনোহরগন্জ উপজেলার ভাটগাও গ্রামের আবদুল মালেকের ছেলে ইব্রাহিম ও লাকসাম উপজেলার কামাল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম।

ময়নামতি থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, চট্টগ্রাম অভিমুখী একটি লরিকে পেছন দিক থেকে দ্রুতগামি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আহত হয় আরও একজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করেছে।

আহতকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

—ইউএনবি