সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টাঙ্গাইলে ঘরে মিললো শাশুড়ি পুত্রবধূসহ তিনজনের লাশ

অনলাইন ডেস্ক :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি বাড়ি থেকে শাশুড়ি ও পুত্রবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা দক্ষিণ পাড়া গ্রামে একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে চার বছর বয়সী এক শিশুকে।

নিহতরা হলেন- কাশতলা দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী জয়নুদ্দীনের মা জামেলা (৫৫) ও স্ত্রী সুমি (২০) এবং শাহজালাল (২৯)।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শাহজালালের সঙ্গে সুমির প্রেমের সম্পর্ক ছিল। আহত শিশুটি সুমির মেয়ে সাথী (৪)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কজনক।