সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বক্সসহ সব উপকরণ পৌঁছে যাবে। আর ঢাকা ও বড় শহরগুলোর কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম আজ সন্ধ্যার মধ্যেই সরবরাহ করা হবে। আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবেন। সাদা রঙের ব্যালটটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি রঙের ব্যালটটি গণভোটের জন্য নির্ধারিত।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় নয় লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন থাকবে।

মঙ্গলবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম জানান, নির্বাচনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে—কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল দল এবং স্ট্রাইকিং ফোর্স।

তিনি আরও বলেন, যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে নির্বাচন বাধাগ্রস্ত করার মতো সক্ষমতা কারো নেই। বিচ্ছিন্নভাবে কোনো অপরাধ যেমন ডাকাতি বা হত্যাকাণ্ড ঘটতে পারে, কিন্তু নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করা সম্ভব হবে না।

তবে আইজিপি জানান, প্রাথমিকভাবে সারাদেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মধ্যম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার।

এনএনবাংলা/পিএইচ