সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইউপি নির্বাচন: কুষ্টিয়ায় সংঘর্ষে আ’লীগের ১০ কর্মী আহত

ফাইল ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আওয়ামী লীগের ১০ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

উপজেলার বারুইপাড়া ইউনিয়নের একতারপুর গ্রামে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগ এ হামলার জন্য জাসদ প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের কর্মী সমর্থকদের দায়ী করেছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মন্টু বলেন, শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণা চলাকালে ইউনিয়নের একতারপুর গ্রামে আমাদের কর্মী (নৌকা) সমর্থকরা ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে প্রচারণায় যাচ্ছিলেন। এ সময় একতারপুর মোড়ে পৌঁছালে পেছনের দিক থেকে জাসদ সমর্থকরা তাদের ওপর এ হামলা চালায়। ঘটনাস্থলে ৮-১০ জনকে পিটিয়ে জখম করে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

আহতরা হলেন- ওমর ফারুক, চঞ্চল আহমেদ, রানা আলী, সুজাত আলী, মিলন হোসেন, তাহাজ্জত আলী, ছলিম মন্ডল, মারুফ হোসেন, নাসির উদ্দীন, রকি, জিএম। এদের মধ্যে ওমর ফারুক, চঞ্চল আহমেদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাতে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

–ইউএনবি