সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রথম ভোটে উচ্ছ্বাস: রাজধানীর কেন্দ্রে কেন্দ্রে তরুণদের প্রাণচাঞ্চল্য

ছবি: সংগৃহীত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও দনিয়া এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই নারী-পুরুষের দীর্ঘ লাইনে মুখর ছিল কেন্দ্রগুলো। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে প্রথমবার ভোট দিতে আসা তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

সরেজমিনে দেখা গেছে, হাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আর চোখে নতুন অভিজ্ঞতার উচ্ছ্বাস নিয়ে তরুণরা লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ বন্ধুদের সঙ্গে দল বেঁধে এসেছেন, কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত হয়েছেন ভোটকেন্দ্রে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রথমবার ভোটাধিকার প্রয়োগের অভিজ্ঞতা স্মরণীয় করে রাখতে অনেকেই ছবি তুলছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি শেয়ার করছেন।

রাজধানীর এসব এলাকায় ঘুরে দেখা গেছে, তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক মনোভাব নির্বাচনী পরিবেশে নতুন প্রাণসঞ্চার করেছে। প্রথম ভোটের অভিজ্ঞতা তাদের কাছে যেমন আনন্দের, তেমনি দায়িত্ববোধ ও গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ প্রকাশ।

এনএনবাংলা/