সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন, সব দলকে নিয়ে সংসদে যাবে বিএনপি: মির্জা ফখরুল

 

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে তিনি এ কথা বলেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই সংসদে যাবে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির উত্থানের কারণেই দেশে উগ্রবাদের বিস্তার ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। তার দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন চালানো হয়েছিল, যার প্রেক্ষাপটে জামায়াত নির্বাচনে ভালো ফল করেছে।

তিনি আরও জানান, ‘জুলাই সনদ’-এ বিএনপি যেসব বিষয়ে সই করেছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দলের ঘোষিত নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা কর্মসূচিও বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। দলের নিরঙ্কুশ বিজয়কে জনগণের ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

এনএনবাংলা/পিএইচ