সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সংবাদ সম্মেলন থেকে দেশ গড়ার লক্ষ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল–এর বলরুমে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপি চেয়ারম্যান বলেন, এবার দেশ গড়ার পালা। দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্যই আমাদের শক্তি, আর বিভাজন আমাদের দুর্বলতা। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিজয় উদযাপন প্রসঙ্গে তিনি জানান, দল শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য তিনি দল ও জোটের নেতাকর্মীদের আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়েছেন। পরিবর্তে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিজয়ের জন্য শোকরিয়া আদায় করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান। বক্তব্য শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এনএনবাংলা/পিএইচ