সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছেড়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঢাকাছেড়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে রওনা দেন। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ পর দেশে ফেরার কথা রয়েছে বুলবুলের। বিসিবি পরিচালকদের খুদে বার্তায় তিনি সফরের বিষয়টি জানিয়েছেন এবং নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

দেশের বাইরে থাকলেও দায়িত্ব পালনে সক্রিয় থাকবেন বিসিবি প্রধান। অস্ট্রেলিয়া থেকেই অনলাইনে বোর্ডের কার্যক্রম তদারকি করবেন বলে জানিয়েছেন তিনি। পরিচালকদের উদ্দেশে বার্তায় বুলবুল লিখেছেন, ‘আমি শিগগিরই ফিরবো।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নিলেও সাম্প্রতিক সময়ে বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে বিসিবি সভাপতিকে। নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ভারতের মাটিতে গিয়ে টুর্নামেন্ট খেলতে অনীহা জানায় বাংলাদেশ। পরিবর্তে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তোলে তারা।

চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে টানা যোগাযোগ রাখতে হয়েছে বিসিবিকে। শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে আইসিসি, এবং তাদের পরিবর্তে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় Scotland national cricket team–কে।

এনএনবাংলা/পিএইচ