সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

 

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে দায়িত্ব নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্বে থাকছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণের পর সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জামায়াতের পক্ষ থেকে বিষয়টি পরে নিশ্চিত করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। এরপর শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। জামায়াত ও এনসিপিসহ ১১-দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার সকালে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। বিকেলে দলের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি সদস্যরা।

এনএনবাংলা/