সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এরশাদ সরকারের পর অন্তর্বর্তী সরকার চলতি ব্যয় মেটাতে ঋণ নিয়েছে: সিটিজেন প্ল্যাটফর্ম

 

প্রত্যাশিত রাজস্ব আদায় না হওয়ায় চলতি ব্যয় মেটাতে ২৩ হাজার ৭৪২ কোটি টাকা ঋণ নিতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। গবেষণা সংস্থা এসডিজি বাস্তবায়নে সিটিজেন প্ল্যাটফর্ম, বাংলাদেশ জানিয়েছে, হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পর দ্বিতীয়বারের মতো কোনো সরকার পরিচালন ব্যয় নির্বাহে ঋণের ওপর নির্ভর করতে বাধ্য হলো।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘নতুন সরকারের সূচনাবিন্দু: অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।

তিনি জানান, ২০২৫ অর্থবছরে সরকারের পরিচালন ব্যয় হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৭৯৬ কোটি টাকা। বিপরীতে রাজস্ব আয় এসেছে ৪ লাখ ৩৬ হাজার কোটি টাকা। ফলে ঘাটতি পূরণে ২৩ হাজার কোটির বেশি ঋণ নিতে হয়েছে।

তৌফিকুল ইসলাম খান বলেন, অর্থনৈতিক অস্থিতিশীলতা, বিনিয়োগে স্থবিরতা এবং রাজস্ব আহরণে দুর্বলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগের সরকারের কিছু বকেয়া পরিশোধের চাপও বর্তমান সরকারের ওপর পড়েছে।

সিটিজেন প্ল্যাটফর্মের মতে, রাজস্ব প্রবৃদ্ধি বাড়ানো এবং ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে আগামী দিনে অর্থনীতির ওপর আরও চাপ তৈরি হতে পারে।

এনএনবাংলা/